শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা

গাইবান্ধার সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহ কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আকতার সীমা, সহকারী শিক্ষক ফজলুল কাফী মাসুম, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম রব্বানী প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, একবার টাইফয়েডে আক্রান্ত হলে শুধু চিকিৎসা খরচই নয়, দীর্ঘ সময় কর্মক্ষমতা হারাতে হয়। অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকা গ্রহণের বিকল্প নেই। এই টিকা পেতে হলে প্রতিটি শিশুকে অনলাইনে নিবন্ধন করতে হবে। উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাদান কেন্দ্র এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সমন্বয় সভা

প্রকাশের সময়: ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫