মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইয়াবা জব্দ, কারবারি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রাসেল মিয়া (৩২) নামের এক মাদককারবারির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১ টাকার দিকে উপজেলার বুড়ির বাজার মোড় নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার মাদককারবারি রাসেল মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধৃত রাসেল মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ইয়াবা জব্দ, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫