শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পানিতে পড়ে ২ মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় শুক্রবার দুপুরে পুকুরের পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধী ২ আপন সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিহতরা ব্যক্তিরা গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, শুক্রবার দুপুর ১২টার আগে মানসিক প্রতিবন্ধী দুই ভাই মফিজ ও হবিজ বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। অসাবধানতাবশত দু’জন বাড়ি থেকে দুরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মরদেহ উদ্ধার করে আইনি শেষে প্রক্রিয়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

নওগাঁয় পানিতে পড়ে ২ মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশের সময়: ০৭:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫