শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় টাকা চুরির অভিযোগে সাজেদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম একই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন,একই গ্রামের রায়হান কবির (২২) ও তাঁর চাচাতো ভাই নুরুন্নবী ইসলাম (২৩)। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,গতকাল বিকেলে রায়হান কবির সাজেদুলের কাছে টাকা ধার চায়। সাজেদুল টাকা দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর বাড়িতে রাখা সাজেদুলের গচ্ছিত ছয় হাজার টাকা হারিয়ে যায়। তিনি এ ঘটনায় রায়হান কবিরকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার পর রায়হান তাঁর চাচাতো ভাই নুরুন্নবীকে ডেকে আনেন। পরে দুজনে মিলে বাঁশের লাঠি দিয়ে সাজেদুলকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরের একপর্যায়ে তাঁরা সাজেদুলের বুকে ও অণ্ডকোষে লাথি মারেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সাজেদুলের মা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দিনাজপুর যাওয়ার পথে সাজেদুলের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন পলাতক রয়েছেন।

জনপ্রিয়

বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময়: ০৭:৫২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫