গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ন কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিতে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, বর্তমান মৎস বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু ও আমান উল্লাহ চৌধুরী সাজুসহ অনেকে।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০১৭ সালের ১৮ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর প্রায় নয় বছর অতিবাহিত হলেও জেলা কমিটি পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। অন্যদিকে সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর উপজেলা ও গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্যাগীদের বাদ দিয়ে ইচ্ছেমতো পছন্দের লোক যুক্ত করে পকেট কমিটি গঠন করা হচ্ছে। অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















