গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে পড়ে রমিচা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রমিচা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে ফরিদপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে বলেন, রচিম বেগম বয়সের ভারে কিছুটা দৃষ্টিহীন হয়ে পড়েন। এরই মধ্যে শনিবার সকাল ৭ টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে রোস্তম আলীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখা গেছে। পরে পরিবারর লোকজন রমিচার মরদেহ উদ্ধার করেন। এই বৃদ্ধা পথ চলতে গিয়ে দৃষ্টিহীনতার কারনে পানিতে পড়ে মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, ওইস্থানে পানিতে পড়ে এক বয়স্ক নারীর মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছেন। এ ধরনে ঘটনা খুবই হৃদয়বিদারক।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















