শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালনে সমাবেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার শোভাগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাভিশন ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাভিশন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও ঢাকাস্থ সুন্দরগঞ্জ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওয়াহেদ, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, ভাটিকাপাসিয়া সেচিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উপজেলা আহ্বায়ক মো. তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসী, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার দুলাল, মিনিস্টার প্লাজার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুবেল মিয়া (বিএসসি) এবং রংপুর শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মিজানুর রহমান মিজানসহ অনেকে।

বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু কোনো দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের চেতনায় ধারণ করতে হবে। সমাজে সহিষ্ণুতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তারা আরও বলেন, সহিংসতা, বৈষম্য ও দমনপীড়ন দূর না হলে শান্তির পরিবেশ তৈরি হবে না। এজন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং জনগণের অধিকার নিশ্চিত করা জরুরি। শান্তির পথে এগোতে হলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সবার মধ্যে দায়বদ্ধতা থাকতে হবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালনে সমাবেশ

প্রকাশের সময়: ০৮:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫