তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ঘোড়াবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল।
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাজী বাবুসহ অনেকে।
অনুষ্ঠিত সমাবেশে মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 














