শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে টাইফয়েড টিকা পাবে সোয়া ১ লাখ শিশু

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জানানো হয়- আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনে উপজেলার ১ লাখ ২৫ হাজার ৯১৮ জন শিশু টাইফয়েড টিকার আওতায় আসবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব হাসান মদিনা, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন ফুলু, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জুলফিকার আলী সরদার চন্দন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলমগীর সরকার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল ইসলাম, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু, রেজাউল ইসলাম প্রমুখ।

এসময় টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলায় স্কুলভিত্তিক ক্যাম্প এবং স্থানীয় ইপিআই টিকাদান কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হবে। এজন্য অভিভাবকদের সন্তানদের জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। এ টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হলে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উপজেলায় টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন- জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে উপজেলার বিদ্যালয়ের শিক্ষার্থী ৮২ হাজার ২৬৬ জন এবং কমিউনিটি পর্যায়ের শিশু ৪৩ হাজার ৬৫২ জন টিকা পাবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে একটি করে ডোজ প্রদান করা হবে।

প্রকাশের সময়: ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫