গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোশররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক পদে নুরে আলম সিদ্দিক পিটন ও হারুন অর রশিদ রাহাত সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাত নয়টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোশররফ হোসেন বাবু ঘোড়া প্রতিকে ৪৭১ ভোট, সাধারণ সম্পাদক পদে মকছুদার রহমান মাষ্টার আনারস প্রতিকে ৩৮৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে নুরে আলম সিদ্দিক পিটন দেয়াল ঘড়ি প্রতিকে ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ রাহাত মই প্রতিকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ বছর ধরে গাইবান্ধা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গাইবান্ধা পার্কে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 














