চলমান শারদীয় দুর্গাপূজায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছে তাঁতীদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শাখার আহ্বায়ক ও সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাঁতীদল সাদুল্লাপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজহারুল ইসলাম বাবলু, সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক আল আমিন ইসলাম সুমন, রসুলপুর ইউনিয়ন শাখা সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক মামুন মন্ডল, দামোদরপুর ইউনিয়ন শাখা সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া, জামালপুর ইউনিয়ন শাখা সভাপতি সাইদার রহমান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ইউনিয়নের দফির মিয়া, দেলওয়ার হোসেনসহ অনেকে।
তাঁতীদল গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন বলেন, হিন্দু ধর্মালম্বী মানুষেরা যাতে করে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন সেব্যাপারে আমাদের সংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছে। সেইসঙ্গে ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব উৎসব পালন করুক এ প্রত্যাশ করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














