গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বসতবাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ মাদকের দায়ে সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুআরা বেগম (৩৮) নামের দম্পতিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১১ টার দিকে উপজেলার উদয় সাগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় গেফতারকৃতদের বাসতবাড়ি শোবার ঘর তল্লাশি চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদলতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














