মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে এতিমখানায় চারা বিতরণ করলেন উদ্যোক্তা রহিম  

গাইবান্ধার সাদুল্লাপুরের দামোদরপুর ইউপির সদস্য ও জাসাসের সভাপতি আব্দুর রহিম সরকার বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। এরই অংশ হিসেবে স্থানীয় এক হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় গাছের চারা বিতরণ করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর রহমানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমাখানা প্রাঙ্গনে ফলজ চারা রোপণ করা হয়।

এসময় উদ্যোক্তা আব্দুর রহিম সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত ছিলেন-  মাদরাসা ও এতিমাখানাটির সহ-সভাপতি ফরহাদ সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ রহুল আমিন, হাফেজ মো. শাহীন আলম, আবু মূছাসহ অনেকে।

এ প্রতিষ্ঠানে চারাগুলো পেতে সার্বিক সহযোগীতা করেন- সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, দৈনিক নয়া দিগন্ত’র প্রতিনিধি শামীম সরদার ও উদ্যোক্তার প্রতিনিধি কাওছার হাবিব আকাশ ।

এ বিষয়ে বুজরুক রসুলপুর রহমানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমাখানার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু বলেন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সহযোগীতায় আমাদের এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে চলেছে। আজ আব্দুর রহিম ভাইয়ের অনুদানস্বরূপ গাছের চারা পেয়ে আমরা অত্যান্ত আনন্দিত। এভাবে সমাজসেবামূলক কাজে আল্লাহ তাকে আরও তৌফিক দান করুন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে এতিমখানায় চারা বিতরণ করলেন উদ্যোক্তা রহিম  

প্রকাশের সময়: ১০:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫