মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজ আছে রাস্তা নাই, অবিলম্বে রাস্তা চাই   

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়ায় ৩ বছর আগে ব্রিজ নির্মিত হলেও সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। তাই ব্রিজ আছে রাস্তা নাই, অবিলম্বে রাস্তা চাই- এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) গিদারী ইউনিয়নের বালিয়ারছড়া ওই ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গিদারী শাখার আয়োজনে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল মাস্টার, জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, কৃষকনেতা জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি কাউন্সিলবাজার শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান, এলাকাবাসীর মধ্যে ইয়াকুব আলী, সাদা মিয়া, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, তিন বছর আগে ব্রিজটি নির্মিত হলেও কি কারণে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে না তা বোধগম্য নয়। তারা প্রশ্ন করেন, কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজ দিয়ে মানুষ কেন চলাচল করতে পারবে না কেন? অবিলম্বে ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

ব্রিজ আছে রাস্তা নাই, অবিলম্বে রাস্তা চাই   

প্রকাশের সময়: ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১