বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তাহব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শান্তির পায়রা কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে বুধবার সকাল ১০ টার দিকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শহীদ মিনার চত্বরে (পুকুর পাড়) এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি) চৌধুরী আল-মাহমুদ ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো রাশিদুল কবির।

এ সময় আরও বক্তব্য দেন পিশু উন্নয়ন সংস্থার (শিউস) প্রেসিডেন্ট পরিচালক, ড. শফিউল ইসলাম ভূঁইয়া, গণমাধ্যমকর্মী মো. জাহিদুল ইসলাম জাহিদ ও সফল খামারি বিদ্যুৎ কুমার শর্মাসহ অনেকে। এর আগে মেলার ৩০ টি স্টল পরিদর্শন করেন। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

প্রকাশের সময়: ০৮:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫