বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে কুঠার দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বগুড়ার নন্দীগ্রামে কুঠার দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। শনিবার (২৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার উদ্ধারসহ ঘাতক স্বামী তায়েজ উদ্দিন (৫০) কে আটক করেছে।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে তায়েজ উদ্দিনের স্ত্রী গোসল সেরে বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে এলোপাথাড়িভাবে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যা করে তায়েজ উদ্দিন ঘরের দুই তলায় উঠে বসে ছিলো। তায়েজ উদ্দিন দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো।

এ বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার উদ্ধার করা হয়। সেই সাথে হত্যাকারী তায়েজ উদ্দিনকে আটক করা হয়েছে।

প্রকাশের সময়: ০৭:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫