মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে কৃষি মাঠে মিলল গলাকাটা মরদেহ, আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি মাঠ থেকে মহিদুল ইসলাম সরদার আলস (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলাল মিয়া (৩৫) ও সন্তোষ কুমার (৩০) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি কৃষি মাঠ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মহিদুল ইসলাম সরদার আলস রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে। তিনি চা দোকানের পাশাপাশি গোপনে গাঁজার ব্যবসা করে আসছিলেন।

স্বজনরা জানায়, মহিদুল ইসলাম সরদার আলস তার দোকান থেকে রাতে ঠিক সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বাড়ির পাশের একটি উঁচু কৃষি জমির গাছের নিচে অলসের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, খবর পেয়ে মহিদুল ইসলাম সরদার আলস নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় জিজ্ঞাসাবাদের জন্য দুই যু্বককে থানায় নেওয়া হয়েছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে কৃষি মাঠে মিলল গলাকাটা মরদেহ, আটক ২

প্রকাশের সময়: ০১:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫