সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাসচাপায় নিহত ২,  আহত ৭

দিনাজপুরের চিরিরবন্দরে দশমাইল-রংপুর মহাসড়কে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের দুই নারী কর্মী নিহত ও অন্তত ৭জন গুরুতর আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি বুধবার দিবাগত রাত আনুমানিক পৌঁণে ৮টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের রাজাপাড়া মোড়ে দশমাইল-রংপুর মহাসড়কে ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত জোটের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রেইনবো নামক একটি পঞ্চগড়গামী বাসের সৈয়দপুরগামী একটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষ রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের যাত্রী ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)’র পরচুলা বিভাগের দুইজন নারী কর্মী নিহত ও ৭জন গুরুতর আহত হন। নিহতরা হলেন-নিলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও দিঘলডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী (১৮)। এসময় স্থানীয় লোবজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে সৈয়দপু্র ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চিরিরবন্দরে বাসচাপায় নিহত ২,  আহত ৭

প্রকাশের সময়: ০৬:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫