গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শিবনাথ রায় ও তার সহধর্মীনি।
রোববার (৭ ডিসেম্বর) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃন্দাবনপাড়ায় ওই মন্দির পরিদর্শনে আসলে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস তাদের ফুল দিয়ে বরণ করেন।
এ মন্দিরটি পরিদর্শনকালে তিনি বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশের মধ্যে এমন একটি দর্শনীয় মন্দির হচ্ছে দেখে অনেক খুশি ও প্রসংশা করেছেন ভুটানের রাষ্ট্রদূত শিবনাথ রায়।
এসময় তার সহধর্মীনিসহ উপস্থিত ছিলেন- মন্দির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস, মন্দিরে পুরোহিত ও সনাতনী নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









