দিনাজপুরের চিরিরবন্দরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিও)’র সহযোগিতায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাহমিদা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরা প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









