“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমী কায়ছার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মো শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমীর মুহা একরামুল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হামিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. নুর আলম মিয়া নুর, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক মো. লুৎফর রহমান বকশি, এবি পার্টির উপজেলা আহবায়ক মো. তাজুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। পরে শ্রেষ্ঠ অদম্য ৫ নারীকে সম্মাননা স্মারক দেয়া হয়। এর আগে একটি র্যালি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সেই সাথে অনুষ্ঠিত হয় মনোভঙ্গ সাংস্কৃতিক।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









