মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর জাসাসের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ৯০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দ।
সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ আলম মিয়া, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা শাহজাহান সরকার, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়া প্রমুখ।
উপজেলা ছাত্রদলে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে।
শেষে দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















