শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় যুবলীগ সভাপতি আটক 

দিনাজপুরের খানসামায় বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় উপজেলার আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আরাজী যুগীর ঘোপা নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বিগত ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর রুজুকৃত মামলায় এ নেতা আটক হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিপূর্বেই রুজুকৃত বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আটক আবু বক্কর সিদ্দিককে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

খানসামায় যুবলীগ সভাপতি আটক 

প্রকাশের সময়: ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫