সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত 

পাবনার চাটমোহরে ইট বোঝাই ট্রলির চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত স্কুলছাত্র হলেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী মধ্যপাড়া গ্রামের মৃত নবীর উদ্দিনের নাতি রনি ইসলাম (১৩)। তার মায়ের নাম বিউটি খাতুন।
দীর্ঘদিন আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ছেলেকে নিয়ে বিউটি বাবার বাড়িতেই বসবাস করতেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টার দিকে ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজারে।
জানা গেছে,রনি সকালে বাইসাইকেল নিয়ে কুয়াবাসী বাজার অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান  দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

পাবনায় ট্রলির চাপায় স্কুলছাত্র নিহত 

প্রকাশের সময়: ০৫:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬