মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ভূমিসেবা মেলা উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক সভা ও বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। এসময় ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯-২১ মে ভূমি সেবা মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন স্টলে তাৎক্ষণিক সেবা প্রদান করবেন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রিয়

খানসামায় ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রকাশের সময়: ০৬:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬