গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ ও সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকসহ আরও অনেকে।
পরে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার করে টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
উল্লেখ্য, গত মাসের ২২ তারিখে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে একটি বেওয়ারিশ কুকুর হামলা করে। এতে একই দিনে শিশু ও নারী-পুরুষ মিলে আহত হন ২১ জন। চিকিৎসাও নিয়েছিলেন আহতরা সবাই। এরপরও তাঁদের মধো থেকে একে একে পাঁচজন মারা যান। তারা হলেন, নন্দ রানী, মোছাঃ সুলতানা বেগম, মো. ফুল মিয়া, মোছাঃ আফরোজা বেগম ও রতনেশ্বর কুমার।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 













