বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটিকাটা গর্তের পানিতে ডুবে মিথিলা খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিথিলা খাতুন কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানায়, মিথিলা খাতুন সকালের দিকে হঠাৎ করে বাড়িতে না থাকায় খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ি সংলগ্ন একটি মাটিকাটার গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, দুর্গাপুর ঝাউলার বাজার এলাকায় মিথিলা খাতুন নামের এক শিশুর মত্যৃ হয়েছে। এমন ঘটনা খুবই বেদনাদায়ক। তবে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

প্রকাশের সময়: ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬