গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ঝড়ের কবলে পড়ে ৪৬৭ বস্তা ভিজিএফের চালবোঝাই দুইটি নৌকা ব্রহ্মপুত্র নদের তলিয়ে গেছে। ঈদের আগে দুস্থদের মাঝে এসব চাল বিতরণের প্রস্ততি ছিলো।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চালগুলো ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল৷
ফুলছড়ি উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা যায, উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের ২৩ হাজার ৩৫০ কেজির যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চালবোঝাই ইঞ্জিনচালিত দুইটি নৌকাযোগে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেওয়া হচ্ছিল। আজ সকালে মেঘাচ্ছন্ন আকাশ ও হঠাৎ দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া চালের কিছু বস্তা উদ্ধার করলেও নদের নিমিষেই সব চালের বস্তা নদীতে তলে যায়৷
ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার বলেন, চালগুলো বুধবার (২০ তারিখ) গুদাম থেকে বের করা হয়েছিল। এগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, নৌকাডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালগুলো গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















