দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় অসহায় হতদরিদ্র পরিবারের ঘরবাড়ি মেরামতের সহায়তা হিসেবে এ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এসব সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো নতুন করে ঘরবাড়ি মেরামত ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলবাড়ী (দিনাজপুর) 


















