শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিশু রামিসা হত্যার বিচার দাবি

রাজধানীতে শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ এবং নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৩ মে ) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা  ফাউন্ডেশন , আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, ইয়ুথ মেন্টর গ্রুপ এবং দেশের অন্যতম প্রধান শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স’ (এনসিটিএফ) নামের সংগঠন।

এ মানববন্ধনে নিউটন প্রিপারেটরী স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন  নিউটন প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ সুকমল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র সরকার, সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান,  ‘ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স’ (এনসিটিএফ) গাইবান্ধার সভাপতি রাকিবুল হাসান ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সদস্য মশিউর রহমানসহ অনেকে।   

বক্তারা বলেন,  আমাদের শিশুরা কোথাও নিরাপদ নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত দায়িত্ব শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যারা শিশুদের জীবন ধ্বংস করছে, তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে শিশু রামিসা হত্যাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে আনন্দ মিছিল

গাইবান্ধায় শিশু রামিসা হত্যার বিচার দাবি

প্রকাশের সময়: ০৫:২১:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬