রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিএর ভাইস প্রেসিডেন্ট হলেন সাজিদুল

ঢাকাঃ  পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম।
আজ বুধবার (২৮ অক্টোবর) ডিবিএ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।  এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য যে, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করলে অ্যাসোসিয়েশনে ভাইস প্রেসিডেন্ট পদটি শূন্য হয়।
 
জনপ্রিয়

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ডিবিএর ভাইস প্রেসিডেন্ট হলেন সাজিদুল

প্রকাশের সময়: ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০