রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ বন্ধু গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামের এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিব মিয়া (১৮) ও তার বন্ধু রিফাদ মিয়াকে (১৬) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১২ জুলাই) দুপুরে র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়০ গত ১৬ জুন বিকেলে সাকিব মিয়া (১৮) ও তার বন্ধু রিফাদ মিয়া দুইজনে কিশোর রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা সবাই একইসাথে স্থানীয় হরিণসিংহা দীঘিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তারা রায়হানকে মারধর করে এবং পানিতে চুবিয়ে ধরে রাখে। একপর্যায়ে রায়হান অজ্ঞান হয়ে পড়লে তারা রায়হানকে দীঘির পাড়ে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ বিষয়টি টের পেয়ে রায়হানকে উদ্ধার গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস ঘটনার পর নিহত রায়হানের পিতা মকবুল হোসেন বাদী হয়ে গত ১৯ জুন গাইবান্ধা সদর থানায় অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই সাকিব মিয়া ও রিফাত মিয়া তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাকিব মিয়াকে ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এবং রিফাদ মিয়াকে ঢাকার বিমানবন্দর থানাধীন সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে থেকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ বন্ধু গ্রেফতার

প্রকাশের সময়: ০২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬