পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন। তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় দুইটি লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
হাসিনা খাতুন জানান, উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 















