মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প 

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সবুজের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাধন কুমার রায়। এছাড়া ক্যাম্পে অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে সহযোগিতা করে হলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এ সময় আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেন।
জনপ্রিয়

পাকেরহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প 

প্রকাশের সময়: ০৬:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬