মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় হুমকিতে শহররক্ষা বাঁধ, পরিদর্শনে জেলা প্রশাসক

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়া সংলগ্ন শহররক্ষা বাঁধটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। ফলে যে কোনো সময় বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাঁধটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করা হয়।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সহকারী কমিশনার সাব্বির আহমেদসহ অনেকে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে। দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে।

পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ঝুঁকিপূর্ণ বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের কাছ থেকে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জনপ্রিয়

গাইবান্ধায় হুমকিতে শহররক্ষা বাঁধ, পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের সময়: ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬