তোমার ঘাটে
সম্রাট শেখ
তোমার ঘাটে ভিড়িলো মোর তরীখানি,
সন্ধ্যার জলে জ্বলিয়া ওঠে নীরবতার বাণী।
দূরের পথের ধুলো মুছিয়া যায় ঢেউয়ের গান,
তোমার চোখে খুঁজিয়া পাই মোর হারানো প্রাণ।
তোমার পরশে গোধূলি স্বপ্নের আলোয় ভাসে,
অভিমানও মায়া হইয়া নিঃশব্দে রয় পাশে।
তোমার নীরব চাহনিতে জাগিয়া ওঠে অনুরাগ,
হৃদয়জুড়ে রহিয়ো তুমি মোর চিরসোহাগ।
যদি আর না-ও বলো কোনোদিন ভালোবাসার বাণী,
তবু তোমার ঘাটেই বাঁধা থাকিবে মোর তরীখানি।
শেষ প্রহরে নদী যখন মিলিবে সাগর পানে,
তখনও তোমার নামই রবে মোর ধ্যানে জ্ঞানে।
সম্রাট শেখ 























