নিস্তব্ধ রাতের আকাশ
শরিফুল ইসলাম আকাশ
নিস্তব্ধ নির্জনতা রাতের আকাশে নেমে আসে ধীর,
তারাদের নীরব ভাষা জাগায় হৃদয়ে গভীর স্থির।
চাঁদের স্নিগ্ধ আলো যেন স্মৃতির প্রদীপ জ্বালে,
হারানো দিনের কান্নাগুলো ভেসে আসে নিশীথকালে।
আমিও একা—পথের শেষে দাঁড়িয়ে থাকা বৃক্ষসম,
ঝড়ের কাছে হার না মেনে বুকের ভেতর রাখি মম।
বাতাস বলে, “অন্ধকারও একদিন ভোরেরই দিশা,
”তবু কেন প্রাণে জাগে বিষণ্নতার দীর্ঘ নিশা?
দূরের তারা ডাকে আমায় অনন্তের আহ্বানে,
স্বপ্নেরা আজ জেগে থাকে নিঃশব্দ অভিমানে।
যতই রাত ঘনিয়ে আসে, ততই জাগে আশার দীপ,
সূর্য উঠবেই—এই বিশ্বাস রাখে প্রাণে অনুপম রূপ।
নিঃসঙ্গতার বুকেই আমি খুঁজে পাই জীবনের ভাষা,
রাতের আকাশ সাক্ষী থাক—একাকীত্বেই জন্ম নেয় আশা।
শরিফুল ইসলাম আকাশ 






















