সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোর্ড সেরা চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবার এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে।

দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সুত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তারা সকলেই জিপিএ-৫ অর্জন করেছে।

স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মো. মমিনুল ইসলাম এ ফলাফল অর্জনের ব্যাপারে বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের পুর্ণ সহযোগিতায় এ কাংখিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। করা হয় সার্বক্ষণিক মনিটরিং।
এছাড়াও মেহের হোসেন রেসি. মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ লাভ করেছে ৭৩ জন, আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০২ জন, সিটি রেসি. মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন জিপিএ-৫ লাভ করেছে।

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, সকল অভিভাবক, সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদেরসহ উপজেলার সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার সার্বিক ফলাফলে তিনি সন্তুষ্ট। তবে আগামীতে ফলাফল আরও ভাল করতে সকলকে আরো যত্নশীল হতে হবে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬