বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপি’ নেতাদের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারী আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সুল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিচার প্রার্থী হন।
এরআগে সোমবার (১৭আগষ্ট) জেলার আদিতমারী উপজেলার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে তাকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করেন।

কর্মী মুল্যায়ন সভায় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদকসহ সকল সংগঠনের নেতারা মঞ্চে রয়েছেন। তারা কি তৃণমুলের নেতা না? তাহলে কি ওই ক’জন নেতা যারা আজ তৃণমুল দাবি করে আমাকে অযোগ্য বলছেন। আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী যদি বলেন, আমি অযোগ্য এবং পদত্যাগ করতে বলেন তাহলে এক মুহুর্তও বিলম্ব নয়, সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তিনি যেন সুষ্ঠ তদন্ত করে আমার উপর এ ষড়যন্ত্রের বিচার করেন”।

রোকন উদ্দিন বাবুল বলেন, এই চক্রটি মনোনায়নের সময়ও ষড়যন্ত্র করেছে। কিন্তু দলের চেয়ারম্যান সুষ্ঠ তদন্ত করে আমাকে মনোনায়ন দিয়েছেন। তারা আগের মত আবারও ষড়যন্ত্র শুরু করেছে। যারা ষড়যন্ত্র করছেন তারা শুধু আমার ক্ষতি করছে না, তারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করছে। এ আসনে জাতীয়তাবাদী দলের এমপি থাক তা তারা চায় না।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আপনারা সজাগ থাকবেন, আপনারা সতর্ক থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোন শক্তি নেই, যারা শহীদ জিয়ার পরিবারের ক্ষতি করবে আমার অস্তিত্বের ক্ষতি করবে, আমাকে হেয় করবে।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে ক্ষমতা গ্রহনের ১৮০ দিনের উন্নয়নের অগ্রযাত্রার ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। কর্মী মুল্যায়ন সভায় উপজেলার ৮ ইউনিয়নের বিএনপি’র সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

তৃণমুলের নেতাকর্মীরা বক্তব্যে দাবি করেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম মনোনায়ন চেয়ে বঞ্চিত হওয়ায় নির্বাচন পুর্ব থেকে এ আসনের বিএনপি দুই ভাগে বিভাক্ত হয়ে পড়ে। ওই পক্ষটির অসহযোগিতার পরেও এ আসনে ধানের শীষ প্রতীকে রোকন উদ্দিন বাবুল জয়লাভ করেন। অল্প দিনে তার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে চক্রটি সংসদ সদস্যের বিরোধিতার নোংরা ষড়যন্ত্র করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করছেন। তারা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬