গাইবান্ধা জেলার চারটি আসনে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষতি নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন- আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা। তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এমপি মমতাজ আলো নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা পৌঁছে দিবেন। আর আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং নেতাদের নির্দেশ মানতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়াসহ অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















