মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের মতো আমরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাই না- এমপি মমতাজ আলো

আমরা চাই না বিগত দিনের সরকারের মতো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সবকিছু করতে চাই বলে মন্তব্য করেছেন সংরক্ষিত-২৮ আসন ও গাইবান্ধা ১.২.৩ ও ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলো।

নিজ দলের নেতাকর্মীদের প্রতি প্রশাসনকে যথাযথ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “তাঁদের সাথে কোনো বৈষম্য করবেন না। দেশতো নৈরাজ্যের দিকেই গিয়েছিলো?। আজকে যে আপনারা এখানে বসে আছেন, এটা তাঁদেরই আন্দোলনের ফসল। কাজেই আমাদের নেতাকর্মীদের সমন্বয়ে সবকিছু করবেন।”
গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানদের নিয়ে প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংসদ মমতাজ আলো বলেন, “এতোদিন যারা ফ্যামিলি কার্ডকে ঘৃণা করেছে, এতো কুৎসা রটাইছেন, তাঁরা এ সুবিধা পাক বা না পাক জনগণ যেনো শতভাগ এ সুবিধা পায়। আর সেটা হবে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে।” তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড সংক্রান্ত কাজে সুপারভাইজার ও গণনাকারী নিয়োগ দেয়া হচ্ছে। এখানে আমাদের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোকজনদের নিয়োগ দিতে হবে। যদি তাদের যোগ্যতা থাকে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, মো. মোজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান মিঠু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী।

এরপর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এমপি মমতাজ আলো।

শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ।

প্রকাশের সময়: ০৮:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬