বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিলের দাবি বিএনপির

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক  আনোয়রুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎসজীবি দলের সভাপতি মাসুদ রানাসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৫:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬