বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে অভিযান, ৮ কক্ষ সিলগালা

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনোদন কেন্দ্র এ্যাকুয়া থিম পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক ভবনের ৮টি কক্ষ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরশহরের মির্জাপুর এলাকায় অবস্থিত এ্যাকুয়াথিম পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানজিনা খাতুন। এ সময় বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানজিনা খাতুন জানান, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে। আজ আমরা সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি, তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। আটটি ঘর সিলগালা করা হয়েছে এবং পরবর্তীতে পার্কের ভেতরে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ যেন না হয়, সে বিষয়ে পার্কে দায়িত্বে থাকা লোকজনকেও সতর্ক করা হয়েছে।

এবিষয়ে পার্কে কর্মরতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয়

বিরামপুরে এ্যাকুয়া থিম পার্কে অভিযান, ৮ কক্ষ সিলগালা

প্রকাশের সময়: ০৮:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬