সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে পুকুরে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

 বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আবু হোসাইন নামে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে নন্দীগ্রাম পৌর এলাকার চুকাইপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু হোসাইন চুকাইপাড়ার ওসমান গণির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিলো শিশু আবু হোসাইন। এর একপর্যায়ে খেলতে খেলতে বলটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি পরিবারের নজরে এলে দ্রুত শিশুটিকে পুকুরের পানির মধ্যে থেকে উদ্ধার করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

সাদুল্লাপুরে ১১৩ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা

নন্দীগ্রামে পুকুরে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৮:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬