আশায় মরে চাষা
সম্রাট শেখ
আশায় মরে চাষা,
নাহি বলিবার ভাষা;
রক্তচোষার শোষণেই মরে,
নাহি বাঁচিবার আশা।
লুটেরারা লুটে সার-বীজ আজ,
কালোবাজারির জ্বালা;
তেল সংকটে মাথায় বাজ,
চাষার হাতে শূন্য থালা।
মাঠে ফলায় সোনার ফসল,
আমার দেশের চাষা;
ন্যায্যমূল্য নাহি মিলে,
সিন্ডিকেটে বাজার ঠাসা।
অন্যায়ের এই শৃঙ্খল ভেঙে,
চাষার মুক্তি চাই;
এই শোষণের বিরুদ্ধে আজ
হরদম চলবে লড়াই।
কবি: সম্রাট শেখ 























