বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সামান্য অসতর্কতা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনাটি যেন তারই নির্মম উদাহরণ।
এমনি এক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রামে। এ গ্রামের হাফিজার রহমানের ছেলে জাহিদ মিয়া (২৭) বিদ্যুৎস্পুষ্টে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপরের দিকে এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও স্বজনরা জানান, দুপুরের দিকে জাহিদ মিয়া তার ছাগলকে পাতা খাওয়ানোর জন্য বাড়ির পাশের একটি মেহগনি গাছে উঠেন। এরপর একটি ডাল কাটলে সেটি বৈদ্যুতিক তারের উপড়ে পড়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে আহত হন। পরে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে জাহিদ মিয়া মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ হোসেন। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে সবাইকে সতর্ক থাকা দরকার।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলামের মোবাইলে কল দেওয়া হয় কিন্তু কলটি গ্রহণ করেননি তিনি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















