বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা উজ্জ্বলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর  ইউনিয়ন শাখার সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এসএম মেহেদী হাসান উজ্জ্বল নামের এক যুবক।

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এসএম মেহেদী হাসান উজ্জ্বল জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া এক সময়ে জাসাসের উপজেলা আহ্বায়কের পাশাপাশি জেলা নবীন দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক পদে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছেন। মূল দলসহ দলের যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। সুযোগ পেলে ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।

তিনি আরও বলেন, আমি পদ-পদবির জন্য নয়, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই সভাপতি পদে নির্বাচন করতে চাই। নেতাকর্মীদের মতামত ও সমর্থন নিয়ে একটি ঐক্যবদ্ধ ছাত্রদল গড়ে তুলতে চাই।

এদিকে, সভাপতি পদে তার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতৃত্ব সামনে এলে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়নের মাধ্যমে ইদিলপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

জনপ্রিয়

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা উজ্জ্বলের

প্রকাশের সময়: ০৯:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬