বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফুয়াদ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  হৃদয় বিদারক এ ঘটনায় স্বজন  ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যু ফুয়াদ মিয়া আরাজী জামালপুর গ্রামে ফুল মিয়ার নাতি ও রুপিয়া বেগমের ছেলে।

স্বজনরা জানান, ফুয়াদ মিয়া তার মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বাড়িতে বসবাস করে আসছে।  এরই মধ্যে বৃহস্পতিবারে বিকেলের দিকে ফুয়াদ মিয়া নানা বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশের রফিকুল ইসলামের পুকুরে ফুয়াদ মিয়ার মরদেহ ভাসতে দেখা যায়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, আরাজী জামালপুর গ্রামের এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ১০:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬