গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক ঝামেলার জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে মিঠু মিয়া (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রংপুর হাসপাতাল থেকে তার মরদেহ দামোদরপুর ইউনিয়নে মধ্য ভাঙ্গামোড় আনা হয়।
মৃত্যু মিঠু মিয়া মধ্য ভাঙ্গামোড় গ্রামের ছকু মিয়ার ছেলে ও কান্তনগর বাজারে পান দোকানে ব্যবসা করতেন।
স্বজনরা জানায়, বেশ কয়েকদিন ঝরে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মিঠু মিয়ার ঝামেলা চলছিল। গত তিনদিন আগে এই অভিমান করে মিঠু মিয়া বিষপান করেন। কিছুক্ষণ বাড়ির লোকজন টের পেয়ে মিঠু মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। শুক্রবার বিকেলের দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।
এ বিষয়ে দামোরপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান প্রামাণিক বলেন, ওই স্থানে বিষপানে এক ব্যক্তি মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুই বেদনাদায়ক।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















