অ্যানথ্রাক্স, কুকুর ও শেয়ালের কামড়জনিত রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও কার্যক্রম পর্যালোচনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডাঃ মো. রফিকুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. আতিয়ার রহমান সোহাগ, রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা (এমওডিসি) ডাঃ মেহেদী হাসান ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে. এম. ইফতেখারুল ইসলামসহ আরও অনেকে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















